Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ৪১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৮:০৭ পিএম

ফতুল্লায় ৪১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫
Swapno

ফতুল্লার তল্লায় ৪১০ পিছ ইয়াবাসহ ৫ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

 বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ১২ টার দিকে তল্লা সবুজবাগ এলাকার পান্নার গলির শুভর বাড়ির ভাড়াটিয়া আবুলের ঘরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, মো. শাহিন(৩৫), শাহ আলম (৩৫), আলামিন (৩২), নাসির(৪১) ও সাকিল (২৫)।

 

পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শামীম ও  আশিক ইমরনের নেতৃত্বে তল্লা সবুজবাগ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শাহিনের সহোযোগী শাহ্আলম, মো. আলামীন, নাসির ও শাকিলকে গ্রেফতার করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আলমগীর, ছোট দেলু ও শুভ পালিয়ে যায়। গ্রেফতারদের কাছ থেকে ৪১০ পিছ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৩৭০০ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

 

গ্রেফতার পাঁচজনসহ ৮ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন