বন্দরে কাজের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে জুবায়ের আহমেদ (২৪) নামের এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। (বৃহস্পতিবার ১১ মার্চ) সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে সে আর বাড়ি ফিরে নাই। নিখোঁজ জুবায়ের বন্দর ইউনিয়নস্থ চরসৈয়দপুর এলাকার দুলাল হোসেন মিয়ার ছেলে।
জুবায়েরের পিতা দুলাল হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং ৪৪৮।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় বন্দর চরসৈয়দপুর এলাকা থেকে জুবায়ের কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসে নাই। নিখোঁজের পর তার পরিবার স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করে কোন সন্ধান না পেয়ে শুক্রবার সকাল ১১টায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করে।


