Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ডিবি পুলিশের পরিচয়ে ঝুট ব্যবসায়ীকে অপহরণ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০৮:১৫ পিএম

বন্দরে ডিবি পুলিশের পরিচয়ে ঝুট ব্যবসায়ীকে অপহরণ
Swapno

বন্দরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে আরমান আহাম্মেদ বাবুল (৩৩) নামের এক ঝুট ব্যবসায়ীকে তুলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বাবুলের ছোট ভাই তারেক রহমান বাদী হয়ে ঘটনার অজ্ঞাত আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় বন্দরের নাসিক ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলা এলাকায় এ ঘটনাটি ঘটে। বাবুল একই এলাকার ফয়েজ আহাম্মদ মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

অভিযোগের বাদী তারেক গণমাধ্যমকে জানান, আমার বড় ভাই আরমান আহাম্মেদ বাবুল দীর্ঘ দিন ধরে ঝুট ব্যবসা করে আসছে। রোববার সকালে অজ্ঞাত নামা ৭/৮ জন লোক ঢাকা মেট্রো চ-৫৩-৬১১৭ নাম্বারের একটি গাড়ী নিয়ে বন্দর থানার উত্তর লক্ষনখোলা এলাকায় আসে। পরে অজ্ঞাত নামা লোকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার পিতার সামনে থেকে আমার বড় ভাইকে তুলে নিয়ে যায়। পরে আমি ডিবি অফিসে যোগাযোগ করলে তারা আমাকে জানায় এই নামে কেউ এখানে নেই।

 

তিনি আরো জানান, এখন আমার বড় ভাইয়ের ব্যবহারকৃত ০১৯২১৯৮৫৩৪৮ নাম্বারটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তাই এ ব্যাপারে আমি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় আমাদের পরিবার চরম উৎকন্ঠার মধ্যে রয়েছে।

 

এ ব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডিবি পুলিশ পরিচয় দিয়ে জুট ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা অভিযোগটি নিবিড় ভাবে তদন্ত করে দেখছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন