Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে হেরোইনসহ সিমন রানা আটক

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০৮:৪৯ পিএম

বন্দরে হেরোইনসহ সিমন রানা আটক
Swapno

বন্দরে ৫ গ্রাম হেরোইনসহ সিমন রানা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। সিমন রানা বন্দর শান্তিনগর এলাকার হাজী আব্দুল হক মিয়ার ছেলে।

 

শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় বন্দর থানার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী সহকারি উপপরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছেন। যার মামলা নং- ১৫(৩)২১। তাকে মাদক মামলায় রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন