Logo
Logo
×

নগরের বাইরে

সদর ইউসিসিএ লিঃ এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৪:১৩ পিএম

সদর ইউসিসিএ লিঃ এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা
Swapno

“বঙ্গবন্ধু দর্শন সমবায়’র উন্নয়ন” এই শ্লোগানে নারায়ণগঞ্জ সদর ইউসিসিএ লিঃ এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউসিসিএ’র বার্ষিক আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং সকল সদস্যদের উপস্থিতিতে তা পাশ করানো হয়।

 

সোমবার (১৫ মার্চ) দুপুর সাড়ে বারোটায় সদর উপজেলা অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়। এ সময় নারায়ণগঞ্জ সদর ইউসিসিএ লিঃ এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। 

 

সদর ইউসিসিএ এর চেয়ারম্যান হাজী ইয়াসিন মিয়ার সভাপতিত্বে ও ভাইস-চেয়ারম্যান নুর হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, বিশেষ অতিথি জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মো. আবুল কাশেম, নারায়ণগঞ্জ বিআরডিবি উপ-পরিচালক মিজানুর রহমান, 

 

সদর উপজেলা সমবায় অফিসার মো. নাজমুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন,সদর উপজেলা ইউআরডিও ও বিআরডিবি পল্লী উন্নয়ন  অফিসার অসিম কুমার বাড়ৈ, মহানগর মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম রাব্বানী, নারায়ণগঞ্জ সদর ইউসিসিএ লিঃ এর পরিচালক নাজির হোসেন, শামীম আহমেদ, আলাউদ্দিন বারী, শাহিদা বেগম, গোলাম মোস্তফাসহ সমবায়ী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন