Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর করুণ মৃত্যু

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৮:৪২ পিএম

বন্দরে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর করুণ মৃত্যু
Swapno

বন্দরে পুকুরে ডুবে নূসরাত (৯) ও সামিয়া (৯) নামের দুই ক্ষুদে শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। তারা উভয়েই লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সোমবার (১৫ মার্চ) সকাল ১১ টায় বন্দরে নাসিক ২৩ নং ওয়ার্ডের কদম রসুল নূরবাগ এলাকার হাবীব মিয়ার বাড়ীর পাশের পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত নূসরাত নূরবাগ এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিন মজুর নজরুল মিয়ার মেয়ে এবং নিহত সামিয়া একই বাড়ির ভাড়াটিয়া সিরাজ মিয়ার মেয়ে।

 

এলাকাবাসী জানায়, সোমবার সকাল ১০টায় তারা তাদের পরিবারকে না জানিয়ে হাবীব মিয়ার বাড়ির পাশের পাকা ঘাটওয়ালা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। অনেক দূর থেকে পথচারীরা শিশু দুইটিকে পানিতে ডুবতে দেখে এলাকাবাসীকে জানায়। এলাকার লোকজন পানিতে নেমে খোঁজাখুজি করে তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন