Logo
Logo
×

নগরের বাইরে

প্রতিবেশীর এ কেমন শত্রুতা!

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৪:৫১ পিএম

প্রতিবেশীর এ কেমন শত্রুতা!
Swapno

মেয়েকে যৌন হয়রানী করার বিচার হিসেবে গ্রাম্য শালিসে শাস্তি দেয়ার জেরে বখাটে প্রতিবেশির অত্যাচারের শিকার হয়েছে এক নিরীহ পরিবার। শুধু তাই নয়, প্রতিশোধ নিতে রাতের আঁধারে গোয়াল ঘরে আগুন দিয়ে গো বাছুর ও ছাগল পুড়িয়ে মেরে ফেলার রয়েছে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ১৫ মার্চ সোমবার মধ্যরাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি গ্রামে। 


ভুক্তভোগী কুলিয়াদির বাসিন্দা সৈয়দ আলীর ছেলে সামিউল জানান, ১ মাস পূর্বে তার মেয়ে সাদিয়া (২২) বাড়িতে বেড়াতে এলে  প্রতিবেশী সহিদ ফকিরের ছেলে শাহ আলম (৩০) ইভটিজিং ঘটায়। তা দেখে ফেলায় সামিউলের নাতী সানীকে কারো কাছে প্রকাশ করলে হত্যার হুমকী দেয়। এ ঘটনায় গ্রাম্য শালিস হিসেবে গ্রামবাসিকে জানাই। তারা গ্রাম্য শালিসে অভিযুক্ত শাহ আলমকে ডেকে শাসন করে উভয় পরিবারকে শান্তি বজায় রাখতে মিলিয়ে দেয়। তবে ওই শালিসে শাস্তি দেয়ার তাদের প্রতি ক্ষোভ রাখে শাহ আলম। এরপর নানাভাবে হুমকী ধামকী দিয়ে আসছে। সামিউল অভিযোগ করে বলেন,ওই শত্রুতার জেরেই সোমবার মধ্যরাতে তার গোয়াল ঘরে আগুন দিয়ে ১টি গো বাছুর ও ১টি ছাগল পুড়িয়ে মারে।  শত্রুতার এখানেই শেষ নয়, রাতের আধারে সামিউলের বাড়ির পানির কল, বাহিরের বৈদ্যুতিক বাতি চুরি, হাস মুরগী মেরে ফেলার ঘটনাও ঘটায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

 

দাউদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আয়নাল হক বলেন, শাহ আলম নিজেই মাদকসেবী ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানি। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তবে আগুন লাগানোর ঘটনায়  জড়িত কিনা তা জানা নাই।   


তবে অভিযুক্ত শাহ আলম বলেন, আমি এক সময় মাদক সেবনে জড়িত ছিলাম। এখন ভালো হয়ে গেছি। তবু কিছু লোক আমার বিরুদ্ধে নানা অপবাদ দিয়ে এ গ্রাম ছাড়া করার চেষ্টা করছে। প্রতিবেশি সামিউলদের অভিযোগ সঠিক নয়। তাদের পশু মারা সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।   


ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, এমন ঘটনায় তদন্ত চলছে। অভিযুক্ত জড়িত হলে তাকে আইনের আঁওতায় আনা হবে।      
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন