Logo
Logo
×

নগরের বাইরে

আলোর পথযাত্রী পাঠাগারে সিআইপি নূর খানকে সংবর্ধনা

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৭:৪০ পিএম

আলোর পথযাত্রী পাঠাগারে সিআইপি নূর খানকে সংবর্ধনা
Swapno

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিসরূপ সরকার কর্তৃক সিআইপি (এনবিআর) অ্যাওয়ার্ড ২০১৮ নির্বাচিত হওয়ায় মোঃ নূর খানকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ছোট বিনাইরচর আলোর পথযাত্রী পাঠাগারে এ সংবর্ধনা দেয়া হয়। 

 

আলোর পথযাত্রী পাঠাগার এ সংবর্ধনার আয়োজন করে। এসময় পাঠাগারের  প্রতিষ্ঠাতা সভাপতি সমকালের আড়াইহাজার প্রতিনিধি সফুরউদ্দিন প্রভাত আলোর পথযাত্রী পাঠাগারের আজীবন সদস্য ঘোষনা করে তাকে সদস্য কার্ড প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সিআইপি মোঃ নূর খান বলেন, সরকার সিআইপি মর্যাদা দিয়ে শুধু আমাকে নয় গোটা আড়াইহাজারবাসীকে সম্মানিত করেছে। এসময় আগামী দিনেও মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুর্ণব্যক্ত করেন। 


এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ, সদস্য শরীফুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি আবু সাঈদ ভূইয়া, ব্রাহ্মন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূইয়া, কৃষক লীগ সভাপতি রিপন মিয়া, নরিংদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সফিউল্লাহ মিয়া প্রমুখ।  


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন