Logo
Logo
×

নগরের বাইরে

১০ মণ জাটকাসহ গ্রেফতার ৪

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৭:৪৯ পিএম

১০ মণ জাটকাসহ গ্রেফতার ৪
Swapno

বন্দর উপজেলার কলাগাছিয়া মাছঘাট এলাকার মেঘনা নদী থেকে অবৈধ ভাবে জাটকা ইলিশ আহরণ ও বিক্রির দায়ে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব ১১। পাশাপাশি বিষয়টি আমলে নিয়ে মৎস সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৪ ও ৫ এর (১) ধারায় গ্রেফতারকৃদের সবাইকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন বন্দর উপজেলার নির্বাহী অফিসার শুক্লা সরকার। এ সময় তাঁদের কাছ থেকে একটি মাছ ধরার ট্রলার ও দশ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মোহাম্মদ রিপন, শরিফুল ইসলাম, জুয়েল ও ফারুক হোসেন।  


 
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে বিভিন্ন গণমাধ্যমের পাঠানো নারায়ণগঞ্জ র‌্যাব ১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।   
 


সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, চাঁদপুরের মেঘনা নদী থেকে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিপুল পরিমান জাটকা ইলিশ  ধরে গভীর রাতে তা নারায়ণগঞ্জের বিভিন্ন মাছ ঘাটে বিক্রি ও সরবরাহ করতো। ১৬ মার্চ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বন্দরের কলাগাছিয়া মাছঘাট এলাকার মেঘনা নদীতে একটি ইঞ্জিন চালিত ট্রলারে অভিযান পরিচালনা করে ৪ জনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দখল হতে ১০ মন জাটকা ইলিশ জব্দ করা হয়।

 

জাটকাগুলো এতিমখানায় বিতরণ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন