Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৩:২৯ পিএম

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধ নিহত
Swapno

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর আল-আমিন গার্মেন্টসের দক্ষিণ পার্শ্বে রাস্তা পাড়াপাড়ের সময় ৮০ বছরের এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।

 

মঙ্গলবার (১৬ মার্চ) দিবাগত রাত পৌনে ৯টায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে পুলিশ। মৃতের পরিচয় সনাক্ত করতে না পারায় মসজিদে ও এলাকায় মাইকিং করা হয়।

 

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চট্টগ্রামগামী রাস্তার উপর একজন অজ্ঞাতনামা পুরুষ গুরুত্বর জখম প্রাপ্ত হয়ে মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি সড়ক পাড়াপাড়ের সময় চট্টগ্রামগামী অজ্ঞাতনামা গাড়ী বেপরোয়া দ্রুত গতীতে গাড়ী চালিায়ে উক্ত ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় বলে ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায়।

 

মৃত ব্যক্তির গায়ের রং শ্যামলা, পড়নে ছাই কালার পাঞ্জাবী, সাদা আকাশী লুঙ্গি ও গায়ে সাদা শর্ট গেঞ্জি। পাঞ্জাবী ও লুঙ্গি ছিড়া-ফাঁটা অবস্থায় ছিল। মৃতের পরিচয় সনাক্তের জন্য মসজিদে ও এলাকায় মাইকিং করা হয়েছে। মৃতের পরিচয় না পেয়ে ময়না তদন্তের জন্য মৃত দেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন