Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৩:৫২ পিএম

আড়াইহাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী
Swapno

বুধবার আড়াইহাজার থানার পুলিশের পক্ষ থেকে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জম্মদিন পালন করা হয়। 

 

উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে ফলের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এসময় কেক কেটে জম্মদিনের শুভ সুচনা করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। 

 

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, আড়াইহাজার থানার ওসি তদন্ত আনিসুর রহমান মোল্লা, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশিদ আলম সরকার, থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মিঞা মোহাম্মদ আলাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোজ্জামেল হক জুয়েল, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান ঝর্না রহমান, থানা যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জল,সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূঁইয়া ও থানা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল প্রমুখ।   


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন