Logo
Logo
×

নগরের বাইরে

এলজিইডি না’গঞ্জের উদ্যোগে বঙ্গবন্ধু’র জন্মদিন ও শিশু দিবস উদযাপন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৮:৩৭ পিএম

এলজিইডি না’গঞ্জের উদ্যোগে বঙ্গবন্ধু’র জন্মদিন ও শিশু দিবস উদযাপন
Swapno

কেক কাটা, কবিতা, গানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন এবং আন্তর্জাতিক শিশু দিবস উদযাপন করেছে নির্বাহী প্রকৌশলী দপ্তর, এলজিইডি নারায়ণগঞ্জ।

 

বুধবার (১৭ মার্চ) এলজিইডি নারায়ণগঞ্জের সভাকক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে জেলা নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি নারায়ণগঞ্জ জেলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনিল চন্দ্র বর্ম্মন।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল এলজিইডি নারায়ণগঞ্জ এর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে পুষ্পস্তবক অর্পন। বিকেলে এলজিইডি’র সভা কক্ষে কোরআন তেলোয়াত, কবিতা পাঠ ও আবৃত্তি, গান পরিবেশন, আলোচনা ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের নিয়ে কেক কেটে পরিবেশন এবং তাদের মধ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে ১৫ আগস্ট কালো রত্রিতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাহফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে এলজিইডি নারায়ণগঞ্জের কর্মকর্তা/কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন