Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৯:১৩ পিএম

কাঁচপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
Swapno

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার  সকাল ১১টায় কাঁচপুর মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজে সকল শিক্ষক- শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম বার্ষিকী উদযাপন করা হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারনণ সম্পাদক  এডভোকেট আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল।

 

অনুষ্ঠানের শুরুতে মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তথা কাচঁপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আ’লীগের আহ্বায়ক এড. সামসুল ইসলাম ভূইয়া, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম, নওগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইউসুফ দেওয়ান, মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শহিদুল ইসলামসহ সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন