Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এ ফতুল্লা থানা আওয়ামী লীগের বর্ণিল আয়োজন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ১১:৪৯ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এ ফতুল্লা থানা আওয়ামী লীগের বর্ণিল আয়োজন
Swapno

বর্ণীল আয়োজনের মধ্য দিয়ে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করলো ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দরা।

বুধবার (১৭ মার্চ) বিকেলে ফতুল্লার পঞ্চবটিস্থ আওয়ামীলীগ কার্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি, আতশবাজি, পায়রা উড়ানো এবং কেক কেটার মধ্য দিয়ে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করে থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।  অনুষ্ঠান শুরুতে  নেতৃবৃন্দদের সাথে নিয়ে  জাতীয় পতাকা উত্তোলন করেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলী। পরে পায়ড়া ও বেলুন উড়ানো হয়। 

 

বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে ঢাকা- নারায়ণগঞ্জ পুরাতন সড়কে আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালিটি পঞ্চবটি হতে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লা লঞ্চঘাট গিয়ে ঘুরে পূনরায় পঞ্চবটি এসে শেষ করে। পরে ১০০ পাউন্ডের কেক কাটেন নেতৃবৃন্দরা। বাদ মাগরিব বর্ণীল আতশবাজিতে উৎসবমুখর হয়ে উঠে এ অনুষ্ঠান।

 

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান, ওয়ালী মাহমুদ খান, একেএম শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন, মোস্তফা কামাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সস্পাদক ফরিদ আহম্মেদ লিটন, কার্যকরী সদস্য লুৎফর রহমান স্বপন, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা রঞ্জিত মন্ডল ও রেহান শরিফ বিন্দু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন