Logo
Logo
×

নগরের বাইরে

শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন যুবলীগ নেতা হিমেল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৫:০৯ পিএম

শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন যুবলীগ নেতা হিমেল
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যুবলীগ নেতা হিমেল খাঁন হিমুর আয়োজনে বন্দরে শিশুদের নিয়ে কেক কাটা হয়েছে।

 

বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় বন্দরের ২২ নং ওয়ার্ডের সিরাজউদ্দৌলা মাঠে এই আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন ও শিউলি নওশাদ।

 

যুবলীগ নেতা হিমেল খাঁন বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে এই আয়োজন। আজকের শিশুরা জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন