Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবা ব্যবসায়ী সাগর আটক

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৭:১৮ পিএম

বন্দরে ইয়াবা ব্যবসায়ী সাগর আটক
Swapno

বন্দরে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাগর (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

 

বুধবার (১৭ মার্চ) দুপুরে বন্দর থানার বেপারীপাড়া এলাকার ইফাদ কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। সাগর বন্দর থানার ফরাজিকান্দার লাহরবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

 

আটককৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন