Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে লিটনের উদ্যোগে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী পালন

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৯:৪০ পিএম

সোনারগাঁয়ে লিটনের উদ্যোগে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী পালন
Swapno

সোনারগাঁ উপজেলা  আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খান লিটনের উদ্যোগে কেক কাটার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা এলাকায় এ আয়োজন করা হয়।


এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের আদর্শে আমাদের ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে হবে। আর এজন্য বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে বলতে হবে। দেশ স্বাধীন হওয়ার পিছনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অবদান রেখেছেন তা মানুষকে জানাতে হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আবু জাফর চৌধুরী বীরু, সোনারগাঁ আওয়ামীলীগ কমিটির আহবায়ক এড. সামসুল ইসলাম ভূইয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুম, সোনারগাঁ উপজেলা যুবলীগ সভাপতি আলী হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাসুদুর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুসাইন রাশেদ, সাধারণ সম্পাদক মাহমুদ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন