Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০৫:২৬ পিএম

আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
Swapno

আড়াইহাজারে সৎ পিতার বিরুদ্ধে এক বাক প্রতিবন্ধী এক কিশোরীকে নিয়মিত ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর মামা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।

 

শনিবার (২০ মার্চ)  নির্যাতিতার মামা বাদী হয়ে সৎ পিতা বাদলের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। সে স্থানীয় তিলচন্দ্রী এলাকার সোবান মিয়ার ছেলে। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

 

এজাহারের বিবরণ থেকে জানা যায়, নির্যাতিতা কিশোরী তার ছোট বোন ও মায়ের সাথে ভাড়া বাসায় তার সৎ বাবার পরিবারে বসবাস করছিল। এরই সুবাদে বাদল মিয়া সেই কিশোরীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে র্দীঘদিন ধরে ধর্ষণ করে আসছে। সৎ বাবার পাষবিকতার শিকার হয়েও সে ভয়ে প্রতিবাদ করতে পারছিল না। ১৪ মার্চ রাতে কিশোরী যখন তার ছোট বোনের সঙ্গে একই কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিল তখন বাদল তার মুখ চেপ ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় চিৎকার দিয়ে সে পালিয়ে যায়।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নির্যাতিতা কিশোরীর মামা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন