Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০৫:৫০ পিএম

সিদ্ধিরগঞ্জে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
Swapno

সিদ্ধিরগঞ্জে স্বামীর সাথে অভিমান করে রুমা (২৯) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৭।

 

শুক্রবার (১৯ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে রুমা আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

 

রুমা নাসিক ১নং ওয়ার্ডের মুজিববাগ মোড় এলাকার জাকির মিয়ার বাড়ীর ভাড়াটিয়া খোকন খানের দ্বিতীয় স্ত্রী। 

 

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম জানান, স্বামীর সাথে অভিমান করে মো. খোকন খানের দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। শুক্রবার রাতে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে রুমা আত্মহত্যা করলে আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে রুমার স্বামী ও থানায় খবর দেয়। পরে থানা পুলিশ গিয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন