Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০৬:০৪ পিএম

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত
Swapno

সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যাক্তি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

শুক্রবার (১৯ মার্চ) রাত ১০টায় কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। তবে কী ধরণের গাড়ি তাকে চাপা দিয়েছে এ বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ।

 

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শ ফয়সাল আহমেদ জানায়, শুক্রবার রাত আনুমানিক ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অজ্ঞাত এক গাড়ির চাপায় এই ব্যাক্তি নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ৫০।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন