Logo
Logo
×

নগরের বাইরে

চালক-হেলপারের ছদ্মবেশে গাঁজা ব্যবসা: ৭১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০৯:৪৭ পিএম

চালক-হেলপারের ছদ্মবেশে গাঁজা ব্যবসা: ৭১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
Swapno

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।


শুক্রবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় উপজেলার বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।  এসময় তাদের সাথে থাকা 
 একটি মিনি ট্রাক তল্লাশী করে ৭১ কেজি গাঁজা উদ্ধার করা হয় । গ্রেফতাররা হলো-  নূরে আলম (৪০) ও  আলাউদ্দিন (৫০)। পরে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি ট্রাক ও ১১৫টি প্লাস্টিকের ক্যারেট তাদের কাছ থেকে জব্দ করা হয়।

 

শনিবার (২০ মার্চ) দুপুর ১ টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

 

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১'র উপ অধিনায়ক মেজর হাসান শাহরিয়ার  জানান, আসামী মো. নূরে আলম ও মো. আলাউদ্দিন ভোলার বোরহানউদ্দিন থানার কুতুবা এলাকার বাসিন্দা। তারা উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতোপূর্বে তারা উভয়ই মাদক ব্যবসার দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে ভোলার বোরহানউদ্দিন থানায় একাধিক মামলা রুজু রয়েছে। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালক ও হেলপারের ছদ্মবেশে পণ্যবাহী ট্রাকযোগে অভিনব কায়দায়  গাঁজা পরিবহন করে আসছিল। 

 

এদিকে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন