Logo
Logo
×

নগরের বাইরে

দক্ষিণ এনায়েত নগর সমাজ কল্যাণ পরিষদ নামে নতুন কমিটি গঠন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৬:৩১ পিএম

দক্ষিণ এনায়েত নগর সমাজ কল্যাণ পরিষদ নামে নতুন কমিটি গঠন
Swapno

নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ৮ নং ওয়ার্ডে দক্ষিণ এনায়েত নগর সমাজ কল্যাণ পরিষদ নামে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে।

 

সম্প্রতি দক্ষিণ এনায়েত নগড়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফের বাড়িতে বীর মুক্তিযুদ্ধা নাজিম উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

 

সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক নাফিজ আশরাফকে সভাপতি ও মাহাতাব হাসান মেহেদীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়াও ১০ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

 

কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হচ্ছেন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন, সহসভাপতি মো. শফিকুর রহমান সরকার, বিল্লাল মীর ও রনি চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. খোকন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, সহ সাংগঠনিক সম্পাদক মে.: সোহেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাভোকেট মেহেবুব হাসান মুন্না, অর্থ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন সরকার, সহ অর্থ সম্পাদক মো. শহিদুল্লাহ মিয়া, দপ্তর সম্পাদক মো. মিলন, সহ দপ্তর সম্পাদক মো. ইয়াছিন, প্রচার সম্পাদক মো. নুরুল হক, সহ প্রচার সম্পাদক মো. কামাল হোসেন।

 

কার্যকরী সদস্য মো. আলী আহমেদ, মো. আল আমিন, মো. সেলিম, মো. কবির মৃধা, মো. আলমগীর, মো. ফরহাদ, মো. শাওন হোসেন, মো. বিল্লাল মুন্সী, মো. ইব্রাহিম, মো. আলী আশরাফ সরকার, মো. মিঠু।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন