Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাস্ক পরিধানে সচেতনতামূলক ক্যাম্পেইন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৯:১৪ পিএম

বন্দরে মাস্ক পরিধানে সচেতনতামূলক ক্যাম্পেইন
Swapno

বন্দরে ‘মাস্ক পড়ার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ’ শে¬াগানে মাস্ক পরিধান সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে বন্দর থানা প্রশাসন। রোববার (২১ মার্চ) বিকেলে উপজেলার নবীগঞ্জ কামালউদ্দিনের মোড় এলাকায় এ  আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের (গোয়েন্দা শাখা) অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ পারভেজ।

 

ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা জাতিগতভাবেই সবকিছু খুব তাড়াতাড়ি ভুলে যাই। সবকিছুকে একবারে সহজভাবে নিতে চাই। করোনা এখনো চলে যায়নি বরং আগের থেকেও খারাপ রূপে ফিরে আসছে।

 

তিনি বলেন, আমার অনুরোধ থাকবে দয়া করে আপনারা করোনাকে সহজভাবে নিবেন না। শুধুমাত্র মাস্ক পরিধানের মাধ্যমে আপনি, আপনার পরিবার ও এ সমাজকে নিরাপদে রাখতে পারেন।

 

বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেহবুবা সাঈদ, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক চিকিৎসক ডা. আলাউল কবির, বন্দর থানা পুলিশের সেকেন্ড অফিসার মো. মোদাচ্ছের প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন