Logo
Logo
×

নগরের বাইরে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৬:১৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
Swapno

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১০ জন আহতসহ দুর্ঘটনার শিকার হয়েছে বেশ কয়েকটি যানবাহন।

 

সোমবার (২২ মার্চ) দুপুর দেড়টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড ইউটার্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউটার্ন এলাকায় গাড়ী ঘুরানোর সময় দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় এক ব্যাক্তি নিহত হয়েছে। সে সময় ৩টি প্রাইভেট কার, ৩টি পিকআপ, ২টি মোটর সাইকেলসহ ১০ টি যানবহন দূর্ঘটনার শিকার হয়। ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী যান চলাচল কিছু সময় বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠিয়েছে।

 

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই বাহার উদ্দিন জানায়, ট্রাকের ধাক্কায় একসাথে ১০টি যানবাহন দূর্ঘটনার শিকার হয়েছে। খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন