Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৮:০৮ পিএম

রূপগঞ্জে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
Swapno

রিসোর্স ইন্টগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এনহান্সিং হেলথ এন্ড নিউট্রিশন সার্ভিসেস ফর দি আরবান পুওর পিপল অব সিলেক্টেড মিউনিসিপালিটি অব বাংলাদেশ (ইএইচএনএসএমপি) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২২ মার্চ) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা আনন্দ পল্লীর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলাম, রিকের ডিজিএম (কর্মসূচি) দীন বন্ধু দত্ত, রিকের প্রশিক্ষণ সমন্বয়ক মকিম উদ্দিন, প্রকল্প সমন্বয়কারী নাসির উদ্দীন সিকদার, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, প্যানেল মেয়র আমির হোসেন, কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া, লায়লা পারভীন, মাহফুজা আক্তার প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন