Logo
Logo
×

নগরের বাইরে

নৌ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৮:২৪ পিএম

নৌ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি
Swapno

নারায়ণগঞ্জ সদর নৌ থানা (নৌ পুলিশ) এর উদ্যোগে সেন্ট্রাল খেয়াঘাটে মাস্কবিহীন জনসাধারণ, দোকানী ও যাত্রী পারাপারকারীদের সচেতন করার লক্ষ্যে মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।

 

সোমবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট ও এর আশেপাশের এলাকায় মাস্ক পরিধান সচেনতনামূলক ক্যাম্পেইনে মাস্ক বিতরণ করেন সদর থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল আলম।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন এসআই মো. ইউনুস মুন্সী, এএসআই জহিরুল ইসলাম, এএসআই মো. মোতালেব, কন্সটেবল মো. আব্দুল আলীম, মো. সাফাত হোসেন ও মো. ওয়াসিমসহ পুলিশের একটি দল।

 

ইন্সপেক্টর শহীদুল আলম বলেন, করোনা ভাইরাস দ্বিতীয় দফায় আবার মাথা চাড়া দিয়েছে। এমন অবস্থায় আমাদের সকলকে মাস্ক পরিধান আবশ্যক হয়ে পড়েছে। সরকারী ও বেসরকারীভাবে মাস্ক বিতরণ করা হচ্চে। কিন্তু আমরা মাস্ক পরিধান না করে নিজ ও পরিবারের সদস্যসহ অন্যজনদের ক্ষতির সম্মুখিন করে তুলছি। আপনি মাস্ক পড়ুন, অন্যকে মাস্ক পড়ানোর উৎসাহ দিন। তিনি আরো জানান, আমাদের নৌ পুলিশ থেকে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এখান দিয়ে শহর ও বন্দরের প্রায় লক্ষাধিক যাত্রী পারাপার হয়, তাই এখানেই করোনা ছড়ানোর ঝুকিঁ থাকে, ফলে প্রতিজন মাস্ক পরিধান করুণ। করোনা থেকে নিজে সচেতন হোন, পরিবারের স্বজনকে রক্ষা করুন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন