Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে স্মার্ট কার্ড বিতরণ

Icon

সোনারগাঁও প্রতনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৮:১৭ পিএম

সোনারগাঁয়ে স্মার্ট কার্ড বিতরণ
Swapno

সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নের দ্বিতীয়ধাপে জাতীয় পরিচয়রপত্র (স্মার্ট কার্ড) বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

 

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে ইউনিয়নের সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত এই বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। সঞ্চালনা করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।

 

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ উর রহমান।

 

আরো উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, কৃষকলীগের সভাপতি জামাল হোসেন, হারুন রশিদ মেম্বার, ফিরোজ মেম্বার, ফজলুল হক মেম্বার, খাদিজা মেম্বার, লুৎফা মেম্বার, শাহিনা প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন