Logo
Logo
×

নগরের বাইরে

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন সমাবেশ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৮:৪৭ পিএম

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন সমাবেশ
Swapno

বাজারদরের সাথে সঙ্গতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধি, শ্রম আইনের শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমূহ বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, তেজগাঁও এ শ্রমিকদের উপর গুলিবর্ষণকারী পুলিশ ও মালিকের শাস্তির দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী পুলিশ লাইন শাখার জেলার উদ্যোগে মানববন্ধন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল ৫ টায় মাসদাইর চৌধুরী কমপ্লেক্স এর সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার সভাপতি সাইফুল ইসলাম শরীফ।

 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট’র সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’র সভাপতি সেলিম মাহমুদ, গাবতলী-পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার আনোয়ার হোসেন খান প্রমুখ। 

 

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করা। সরকার শ্রম আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু অতীতে দেখা গেছে মালিকদের সংগঠন বিকেএমইএ বিজেএমইএ যেভাবে চায় সেভাবে মালিকের স্বার্থ রক্ষা করে শ্রম আইন সংশোধন হয়েছে। আমরা দাবি করছি বাংলাদেশের সংবিধান, আইএলও কনভেনশন ও আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাকে ভিত্তি ধরে শ্রম আইন সংশোধন করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ণ করতে হবে।

 

নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে বাজারদরের সাথে সঙ্গতি বিধান করে নতুন মজুরি কাঠামো গঠনসহ নতুন মজুরি ঘোষণার পূর্ব পর্যন্ত শ্রমিকের চলার জন্য মহার্ঘ ভাতা দিতে হবে। তেজগাঁওয়ের স্টিচ ওয়াল ও অ্যাপারেল স্টিচ এর শ্রমিকদের ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের গুলির ঘটনায় জড়িতদের শাস্তি, মালিককে গ্রেপ্তার ও শ্রমিকের বকেয়া পরিশোধ করতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন