Logo
Logo
×

নগরের বাইরে

যুবকের মরদেহ পড়ে ছিল সেতুর নিচে, পুলিশের ধারণা হত্যা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ০৫:৫১ পিএম

যুবকের মরদেহ পড়ে ছিল সেতুর নিচে, পুলিশের ধারণা হত্যা
Swapno

সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের একটি সেতুর নিচ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে স্থানীয়রা সেতুর নিচে টি শার্ট, জিন্সপ্যান্ট ও পায়ে কের্ডস পরিহিত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উদ্ধার করা যুবকের মরদেহের পরিচয় এখনো শনাক্ত হয়নি। আমাদের ধারণা ওই যুবককে মেরে ফেলে মরদেহটি ওখানে ফেলে গিয়েছিল। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন