Logo
Logo
×

নগরের বাইরে

করোনা প্রতিরোধে আরজু ভূঁইয়া’র মাস্ক বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ০৮:২৮ পিএম

করোনা প্রতিরোধে আরজু ভূঁইয়া’র মাস্ক বিতরণ
Swapno

করোনা ভাইরাসের ২য় পর্যায়ের প্রাদুর্ভাব প্রতিরোধে ও সুরক্ষার্থে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়ার উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ডে উপস্থিত জনসাধারণের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আলী ভান্ডারী, মদনপুর ইউপি’র ৮নং ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইমন শাফি, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম প্রধান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নাসিক ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা তরিকুল ইসলাম শাওন, বাপ্পি ভূঁইয়া, সমাজসেবক তাইজুদ্দিন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন