Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরের গ্যাস লিংকেজ হতে আগুন; দগ্ধ ৪জনকে ঢামেকে ভর্তি

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৭:০২ পিএম

বন্দরের গ্যাস লিংকেজ হতে আগুন; দগ্ধ ৪জনকে ঢামেকে ভর্তি
Swapno

বন্দরে একটি বসতবাড়িতে পানির লাইনে কাজ করার সময় গ্যাস লিংকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটেছে। এতে ঐ খানে কাজ করতে আসা ২মিস্ত্রীসহ ৫জন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার সকাল ১০টায় বন্দর থানাধীন নবীগঞ্জ নোয়াদ্দা এলালায় লেইমান মিয়ার ভাড়াটিয়া টিনসেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

 

এঘটনায় গুরুতর আহতরা হলেন, বাড়ির মালিক সোলেইমান (৫০), ভাড়াটিয়া মহসিন (৪০), কবিলার মোড় এলাকায় মৃত মজাউদ্দিন মিয়ার ছেলে  পাইপ মিস্ত্রী মনির (৫৫) এবং মৃত হানিফ মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৫০)। এঘটনায় আরো আহত হন, নোয়াদ্দা এলাকার মামুন মিয়ার ছেলে মাহফুজ। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতেই অবস্থান করেছে। 

 

জানা গেছে, শনিবার সকালে বন্দর নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় সোলেইমান মিয়ার বাড়িতে পানির লাইনের কাজ করার সময় পাশে থাকা গ্যাস-সংযোগ থেকে যেকোনো লিংকেজ থেকে অগ্নিকাণ্ডটি ঘটতে পারে।  তবে এঘটনায় স্থানীয়রা ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসংবাদে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন