Logo
Logo
×

নগরের বাইরে

আওয়ামীলীগ নেতা মান্নানকে চিরবিদায় দিলেন স্বজনেরা

Icon

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৮:০৯ পিএম

আওয়ামীলীগ নেতা মান্নানকে চিরবিদায় দিলেন স্বজনেরা
Swapno

জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের পিতা প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর মান্নানকে চিরবিদায় জানিয়েছেন তার স্বজনেরা। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউপি চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল এবং সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী।

 

শুক্রবার (২৬ মার্চ) বাদ জুম্মা আজমেরী বাগের খালি মাঠে মরহুমের জানাযা শেষে মাসদাইর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 

 

জানাযায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর কাদির, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, মহানগর কৃষকলীগের সভাপতি ইব্রাহিম চেঙ্গিস, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুউদ্দিন, নাসিক ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টু, সমাজসেবক মনির হোসেন, আওয়ামীলীগ নেতা নাসির, বীরমুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ মাহমুদ খান, বীরমুক্তিযোদ্ধা আলী নূর মিয়া, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম জাকুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ । 

 

উল্লেখ্য, বুধবার ২৪ মার্চ তল্লা বড় বাড়ি’র নিজ বাড়িতে ব্রেন ষ্ট্রোক করলে তাকে দ্রুত ঢাকা শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৫ মার্চ সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন