Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র খুন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৯:৫১ পিএম

রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র খুন
Swapno

রূপগঞ্জে অসুস্থ ছোট বোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় এক কলেজছাত্র নিহত হয়েছে। 

শনিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সেদিন সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মনখালী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 

 

নিহত সাদিকুল ইসলাম রিয়ন (১৭) উপজেলার উত্তর ব্রাহ্মণখালী এলাকার জহিরুল ইসলাম কচির ছেলে। সে কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। হামলায় রিয়নের বাবা জহিরুল ইসলাম কচি, মা জোসনা বেগম, ছয় মাস বয়সের ছোট বোন নুসরাত ও চাচা শাহিদুল ইসলাম আহত হন। গুরুতর অবস্থায়  তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের অবস্থা আশঙ্কাজনক। 

 

নিহতের চাচা সানোয়ার ইসলাম জানায়, শনিবার বিকালে রিয়নের অসুস্থ ছোট বোন নুসরাতকে নিয়ে তারা সবাই ভুলতা হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্রাহ্মণখালী এলাকার ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গিয়াসউদ্দিনের নেতৃত্বে ২০/২৫ জন তাদের ওপর রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা তাদের এলোপাথাড়ি কুপিয়ে আহত করে এবং তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাদের আর্ত-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজধানীর মগবাজারের ডা. সিরাজুল  ইসলাম চৌধুরী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ১১ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে রিয়ন।

 

এ ঘটনায় রিয়নের চাচা সানোয়ার ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

 

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন