Logo
Logo
×

নগরের বাইরে

হরতালে হেফাজতের নাশকতায় পুলিশ-র‌্যাবের ৬ মামলা (ভিডিও)

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০২:৪৭ পিএম

হরতালে হেফাজতের নাশকতায় পুলিশ-র‌্যাবের ৬ মামলা (ভিডিও)
Swapno

গত রোববার হেফাজতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় ছয়টি মামলা হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে পাঁচটি এবং র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পুলিশের দায়ের করা পাঁচ মামলার প্রতিটি মামলায় ২৫-৩০ জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাত আরও ৪’শ-৫’শ জনকে আসামি করা হয়েছে। তবে র‌্যাবের মামলায় সুনির্দিষ্ট কোন নাম নেই, সেখানে অজ্ঞাতদের আসামি করা হয়েছে। সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন


তিনি জানান, গত রাতে মামলাগুলো রুজু করা হয়েছে। র‌্যাব ও পুলিশের পাঁচটি মামলা দায়ের করা হয়েছে নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে। অপর একটি মামলা সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের উপর হামলা ও আহত করার অভিযোগে করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ র‌্যাব-পুলিশের কয়েকটি টিম নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।


 রোববার হেফাজতের ডাকা হরতালে স্বাভাবিক ছিল নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা নানা অঞ্চল। কিন্তু সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা ছিল হরতাল সমর্থকদের দখলে।তারা মহাসড়কে রীতিমতো তান্ডব চালায়। ঢাকা-চট্টগ্রাম মহসড়কে  ১৮টি যানবাহনে আগুন দেওয়া হয়। নির্বিচারে চলে ভাঙচুর দফায় দফায় বিজিবি-পুলিশ, র‌্যাবের সাথে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷ এতে পুলিশ-সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন। পুরো সময়জুড়ে সাংবাদিকদের উপর চড়াও ছিল পিকেটাররা। তারা অন্তত ১২ জন সাংবাদিককে মারধর ও দু’টি মিডিয়ার গাড়ি ভাঙচুর করে।


মহাসড়কটি ভোর থেকে সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত ছিল হরতাল সমর্থকদের দখলে। পুলিশের তথ্যমতে, এই সময়ের মধ্যে ১৮টি ট্রাক, বাস, কাভার্ডভ্যানে আগুন, নির্বিচারে যানবাহনে ভাঙচুর, সাংবাদিকদের মারধর করেছে হেফাজতের পিকেটাররা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০০০ রাউন্ড গুলি (রাবার, সিসা, চাইনিজ রাইফেল) ছুড়েছে পুলিশ। প্রায় এক থেকে দেড়শ কাঁদানে গ্যাসের  শেলও নিক্ষেপ করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন