Logo
Logo
×

নগরের বাইরে

স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিচ্ছে : রফিকুল ইসলাম

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০১:০৭ পিএম

স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিচ্ছে : রফিকুল ইসলাম
Swapno

রূপগঞ্জ প্রতিনিধি :  রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম বলেছেন, মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে এসে শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন আর অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সোনার বাংলা। উন্নয়নশীল রাষ্ট্রে উত্তোরণ ঘটেছে বাংলাদেশের। তখনি স্বাধীনতা বিরোধী শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

 

তিনি বলেন, দেশের মানুষ যখন শান্তিতে আছে, মানুষের যখন আর কোনো অভাব অনটন নেই। অন্য, বস্ত্র, বাসস্থানসহ সকল মৌলিক সুবিধা নিশ্চিত হয়েছে। ঠিক সেই মুহুর্তে সাম্প্রদায়িক উত্থান কোন বিচ্ছিন্ন ঘটনা নয়।

 

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার কায়েতপাড়ার নাওড়া ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় মাঠে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এ সময় তিনি আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মকে পুঁিজ করে স্বাধীনতা বিরোধীরা আপনার আমার সন্তানদের ভুল পথে পরিচালিত করছে। আমাদের যার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করছে তাদের প্রতি দৃষ্টি রাখুন। উগ্র মৌলবাদের বিপদ থেকে তাদের সামলে রাখার দায়িত্ব আপনাদের।

 

তিনি বলেন, হরতাল জ্বালাও পোড়াও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে বিএনপি জোট ও হেফাজত যে নজির সৃষ্টি করেছে তাতে তাদের কখনোই আর এদেশের মিত্র ভাবার সুযোগ নেই। 

 

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সামসুল আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, রূপগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান, থানা আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান,

 

থানা যুবলীগের সাংগঠনিক সস্পাদক মোজাম্মেল হক মিলন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী ইয়ার  হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলী আজগর, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, আওয়ামীলীগ নেতা জামান ব্যাপারী, ওসমান গণী, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, আমির হোসেন স্বপন,

 

স্বেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন মেম্বার, ইউপি সদস্য মোয়াজ্জেম  হোসেন, মাসুম আহমেদ, আবুল হোসেন, আব্দুল হাই, হাজী মতিন, ছাত্রলীগ নেতা লুৎফর রহমার মুন্না, আশফাকুল হক তুষার, আশরাফুল আলম জেমিন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন