Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে রিয়নের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১, ০৪:০৩ পিএম

রূপগঞ্জে রিয়নের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
Swapno

রূপগঞ্জে কলেজ ছাত্র সাদিকুল ইসলাম রিয়ন (১৭)এর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সলিমউদ্দিন চৌধুরী কলেজসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকাবাসীসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

 

শুক্রবার (২ এপ্রিল) সকালে উপজেলার ঢাকা বাইপাস সড়কের রূপগঞ্জের কাঞ্চন ব্রীজ এলাকায় এ মানববন্ধন করা হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য অলিউল্লাহ মীর। শিক্ষক নূর মোহাম্মদ, কলেজ ছাত্র ফাহিম বাদশা, তুহিন, তানভীর মোল্লা, রাসেল মোল্লা, রাকিব মোল্লা, রিয়নের দাদা মো. শাহজাহান, আতাউর রহমান আফজল, নিগার সুলতানা প্রমুখ।

 

উল্লেখ্য, গত ২৭ মার্চ জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হয় কলেজ শিক্ষার্থী সাদিকুল ইসলাম রিয়ন। এ ঘটনায় রিয়নের মা জোসনা বেগম বাদী হয়ে ১৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন