Logo
Logo
×

নগরের বাইরে

আওয়ামীলীগ নেত্রীর গানের আসর বন্ধ করলো প্রশাসন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ০৬:৩০ পিএম

আওয়ামীলীগ নেত্রীর গানের আসর বন্ধ করলো প্রশাসন
Swapno

রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো আগারপাড়া এলাকায় আওয়ামী লীগ নেত্রী পিয়ারা বেগমের বাউল গানের আসর বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

 

শুক্রবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান এই অনুষ্ঠান বন্ধ করেন।

 

স্থানীয়রা জানান, ইউনিয়ন আওয়ামী লীগ নেত্রী পিয়ারা বেগম তার মরহুম পিতা আক্কেল আলী ফকিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এলাকায় ওরশের নামে বাউল গানের আয়োজন করলে রাতে সেখানে বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটে।

 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান জানান, মহামারী করোনা ভাইরাসে দেশের মানুষ ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে। করোনা বিস্তার রোধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনাকালে এ ধরনের আয়োজন করা হলে আয়োজকদের বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন