Logo
Logo
×

নগরের বাইরে

এ্যাপলো ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু!

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০২:২৭ পিএম

এ্যাপলো ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু!
Swapno

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবস্থিত এ্যাপলো ইস্পাত কারখানায় রোববার রাতে কাজের সময় দূর্ঘটনায় মোহাম্মদ জুলহাস (৪০) নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। এছাড়া দূর্ঘটনায় নিহত শ্রমিকের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে বলেও জানান তিনি।


জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান বলেন, আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে শুনেছি নিহত জুলহাস দূর্ঘটনায় মারা গেছে। কিন্তু আমরা তদন্ত করে দেখছি যে, মূলত কি কারণে এই শ্রমিকের মৃত্যু হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন