Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম প্রত্যাহার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০২:৫৬ পিএম

সোনারগাঁ থানার ওসি  রফিকুল ইসলাম প্রত্যাহার
Swapno

সোনারগাঁ প্রতিনিধি : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অবরুদ্ধের অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রয়্যাল রিসোর্ট, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতার দুই বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনার একদিন পর সোনারগাঁ  থানার ওসি মো. রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। 

 

রোববার গভীর রাতে সোনারগাঁ থানা থেকে রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। নারায়ণঞ্জ জেলার অতিরিক্ত পুুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করলেও ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলী করা হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর বন্দর থানা থেকে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বার এর নির্দেশে সোনারগাঁ থানার ওসির দ্বায়িত্ব গ্রহণ করেন রফিকুল ইসলাম। মামুনুল হকের এক নারীঘটিত বিষয় নিয়ে নিয়ে সোনারগাঁ রয়্যাল রিসোর্টে গত ৩ এপ্রিল এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। 

 

সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এই সকল ভাংচুর ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটায় হেফাজতের নেতাকর্মীরা। ঘটনার পরদিন ৪ এপ্রিল রোববার দুপুরে সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেয়। ঢাকা মহানগর ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী। সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়ে হেফাজতের নেতারা থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার এবং বিষাদাগার করতে করতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। এ ঘটনার পর রোববার রাতে ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) খন্দকার তবিদুর রহমান বলেন, ওসি রফিকুল ইসলাম রোববার রাতে দায়িত্ব হস্তান্তর করেছেন। এখন পর্যন্ত নতুন ওসি যোগদান করেননি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন