Logo
Logo
×

নগরের বাইরে

দোকান ভাঙচুরে হেফাজত নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০২:৫৯ পিএম

দোকান ভাঙচুরে হেফাজত নেতার  বিরুদ্ধে থানায় অভিযোগ
Swapno

হেফাজতে ইসলামের হরতালের সময় সিদ্ধিরগঞ্জের ইউটার্ন এলাকায় রাস্তা অবরোধের নেতৃত্ব দেয়া হেফাজতের নেতা সাইফুল ইসলামের নেতৃত্বে এবার মধ্যরাতে দোকান ভাংচুরের অভিযোগ উঠেছে। রোববার রাতে ভুক্তভোগী রাজিয়া সুলতানা সাইফুল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। বাকি দুজন হলেন, মাসুদ (৩৫) ও জাকির (৩০)। 

 

এর আগে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে সিদ্ধিরগঞ্জের নয়াআটির মুক্তিনগর এলাকায় আন নূর তাহফিজুল কোরআন মাদরাসার প্রিন্সিপাল সাইফুল ইসলামের (৪৭) নেতৃত্বে এ ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দোকান ভাঙচুর শুরু হলে এলাকায় ডাকাত পড়েছে মনে করে এলাকাবাসী সঙ্গবদ্ধ হয়ে ঘেরাও করে স্থানীয়রা সাইফুল ইসলামকে আটক করে ৯৯৯ এ কল দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে তাকে প্রথমে আটক করলেও অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেয়া হয়। 

 

উল্লেখ্য, ২৮ মার্চ হেফাজতের হরতালে এই হেফাজত নেতা সাইফুল ইসলামের নেতৃত্বেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় মাদরাসা ছাত্ররা। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বাশার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে  ব্যবস্থা নেয়া হবে।
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন