Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় অজ্ঞাত নারীর দেহ বিহীন মাথা উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০৩:১৩ পিএম

ফতুল্লায় অজ্ঞাত নারীর দেহ বিহীন মাথা উদ্ধার
Swapno

ফতুল্লায় থানার মাসদাইর এলাকার ভাড়ৈভোগ ফারিয়া গার্মেন্টসের সামনের একটি ডোবা থেকে এক অজ্ঞাত নারীর দেহ বিহীন মাথা উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। 

গতকাল সোমবার দুপুর সাড়ে ১১ টার দিকে উদ্ধার করা ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ধারনা করছে ১০ থেকে ১২ দিন পূর্বে কেউ তাকে হত্যা করে মাথা ফেলে রেখে গিয়েছে। 

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে  পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কে বা কারা হত্যা করে ওই নারীর দেহ ও মাথা আলাদা আলাদা স্থানে ফেলে গেছে। তবে ওই নারীর দেহটি এখনো উদ্ধার করা যায়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন