Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ইটভাটায় হাত পা বাঁধা যুবকের লাশ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ১০:১৬ পিএম

রূপগঞ্জে ইটভাটায় হাত পা বাঁধা যুবকের লাশ
Swapno

রূপগঞ্জে অজ্ঞাত নামা হাত পা বাঁধা অর্ধগলিত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

 

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার গোলাকান্দাইল পোনাবো এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে পুলিশ।

 

এবিষয়ে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম জসিম উদ্দিন জানান, পোনাবো এলাকার আব্দুল লতিফের একটি পরিত্যক্ত ইটভাটার অফিস কক্ষ থেকে এ লাশটি উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত এ যুবকের পড়নে ছিলো জিন্স প্যান্ট ও গেঞ্জি। ধারনা করা হচ্ছে প্রায় চার থেকে পাঁচ দিন আগে এই যুবক হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একাট হত্যা মামলা দায়ের করবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন