Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ থানায় নতুন ওসি  হাফিজুর রহমানের যোগদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১২:৩৭ পিএম

সোনারগাঁ থানায় নতুন ওসি  হাফিজুর রহমানের যোগদান
Swapno

সোনারগাঁ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন শরিয়তপুর জেলার নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান। মঙ্গলবার তিনি সোনারাগাঁ থানায় যোগদান করেন। রাজবাড়ী সদরের বাসিন্দা হাফিজুর রহমান এর আগেও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় কর্মরত ছিলেন। উল্লেখ্য, এর আগের দিন শনিবার সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে একজন নারীসহ ঘেরাও করা হলে হেফাজতের নেতা-কর্মীরা তাকে ছিনিয়ে নেয়। 


এ সময় তারা রিসোর্টটিতে ভাঙচুর চালায়। এর একদিন পর রোববার রাতে থানার তখনকার দায়িত্বপ্রাপ্ত ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়। তবে এই প্রত্যাহারের সঙ্গে রিসোর্টের ঘটনার কোনো সম্পর্ক নেই বলে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন