Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ইজিবাইকসহ ২ চোর গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১২:৪২ পিএম

রূপগঞ্জে ইজিবাইকসহ ২ চোর গ্রেপ্তার
Swapno

 রূপগঞ্জে চুরি করে নিয়ে যাওয়ার সময় ব্যাটারী চালিত ইজিবাইকসহ হানিফ হাওলাদার (৪০) ও জুয়েল (২৫) নামের দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার কাঞ্চন বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ইজিবাইকের মালিক নজরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। হানিফ পটুয়াখালীর বাউফলের আজাহার হাওলাদারে ছেলে এবং জুয়েল ময়মনসিং গৌরীপুরের কাশিচরণ এলাকার মৃত রশিদের ছেলে।

 

ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই সানোয়ার হোসেন জানান, সোমবার বিকেলে স্থানীয় তারাইল এলাকার নজরুল মিয়ার একটি ব্যাটারী চালিত অটো ইজিবাইক এশিয়ান হাইওয়ে সড়কের মায়ারবাড়ী থেকে একটি সংঘবন্ধ চোরের দল চুরি করে নিয়ে পালিয়ে যাবার সময় কাঞ্চন বাজার থেকে চুরি হওয়া ইজিবাইকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বলেন, চুরি হওয়া ইজিবাইটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনা দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন