Logo
Logo
×

নগরের বাইরে

সহিংসতার মামলায় নাসিক কাউন্সিলর ইকবাল গ্রেফতার 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ০১:০২ পিএম

সহিংসতার মামলায় নাসিক কাউন্সিলর ইকবাল গ্রেফতার 
Swapno

হেফাজতের হরতালে নাশকতা ও সহিংসতার অভিযোগে কাউন্সিলর ইকবাল হোসেন (৪২)’ কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১  সিপিএসসি’র  কোম্পানী কমান্ডার ও  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।  

 

এর আগে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকা থেকে গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বড়বাড়ী পশ্চিমপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। গ্রেফতার ইকবাল হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ডের কাউন্সিলর। গ্রেফতারকৃত আসামী ইকবাল হোসেন (৪২) উক্ত মামলার অন্যতম এজাহারনামীয় আসামী।

 

র‌্যাব-১১  সিপিএসসি’র  কোম্পানী কমান্ডার ও  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী জানান, গত ২৮ শে মার্চ হেফাজত ইসলাম কর্তৃক ডাকা হরতালে মহাসড়কে নাশকতার অভিযোগে কাউন্সিলর ইকবাল হোসেন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ২৮ শে মার্চ হেফাজত ইসলাম কর্তৃক ডাকা সারা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচী পালনকালে দুস্কৃতিকারীরা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল এবং চিটাগাং রোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে জনমনে ভয়ভীতি সঞ্চার ও  সরকারী কাজে বাঁধা সৃষ্টি করে।

 

এ ঘটনায় ২৯ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ কর্তৃক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়।
 
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন