Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে অগ্নিকান্ডে মালামালসহ  ভস্মিভুত ৪ দোকান

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৩:০২ পিএম

রূপগঞ্জে অগ্নিকান্ডে মালামালসহ  ভস্মিভুত ৪ দোকান
Swapno

রূপগঞ্জ উপজেলার ভুলতার পুরান বাজারের অগ্নিকা-ে মালামালসহ ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দোকান মালিকগণ। গতকাল বুধবার রাত সাড়ে ১২ টায় এ অগ্নিকা-ের  ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। দোকান মালিকরা জানান,  লকডাউনের কারনে দোকান বন্ধ রয়েছে। দোকানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টার পর  রাত ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর মধ্যে দুইটি জুতার দোকান, একটি কসমেটিক্সের দোকান ও একটি লেপ তোষকের দোকান পুড়ে যায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন