Logo
Logo
×

নগরের বাইরে

অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টা, শওকত কারাগারে

Icon

কোর্ট রিপোর্টার

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৩:০৬ পিএম

অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের চেষ্টা, শওকত কারাগারে
Swapno

বন্দরে মাদ্রাসা পড়ুয়া ১৩ বছরের এক কিশোরীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে শওকত (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শওকতকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  অপর দিকে  একই আদালতে  ওই কিশোরী ২২ ধারা জবানবন্দি প্রদান করেন। গতকাল বিকেলে নারায়নগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহাম্মেদ হুমায়ুন কবির এর আদালতে আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে  কিশোরীর একই আদালতে ২২ ধারা জবানবন্দি রের্কড করা হয়। অভিযুক্ত শওকত বন্দরের কলাবাড়ী দেওয়ানবাগ এলাকার মৃত.হাচেন খাঁ এর ছেলে। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের কোর্ট পুলিশের সহকারী উপ-পরিচালক এএসআই তাহামিনা বলেন, বন্দরের দায়ের করা মামলায় ভিকটিম আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন ও গ্রেপ্তার আসামীকে আদালত জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, আসামী শওকত ও ওই কিশোরী পাশাপাশি বাড়ীতে বসবাস করত। গত ২৯ মার্চ সবে বরাতের রাতে নামাজ শেষে ওই কিশোরী ঘুমাতে গেলে আসামী শওকত ওই কিশোরীকে খিচুরী খাওয়ার কথা বলে ডেকে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাদীর মেয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। পরে বাসায় এসে বাদীর নিকট সব খুলে বলে কিশোরী। এরপর ওই কিশোরীর বাবা বন্দর থানায় বাদী হয়ে আসামী শওকতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন