Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ১২৬০ লিটার চোরাই  তেলসহ গ্রেফতার ২ 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১১:২২ এএম

রূপগঞ্জে ১২৬০ লিটার চোরাই  তেলসহ গ্রেফতার ২ 
Swapno


রূপগঞ্জের তারাবো এলাকার নিউ ঢাকা ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৯টি ড্রামভর্তি ১হাজার ২৬০ লিটার চোরাই ডিজেলসহ চোরাই তেল কেনাবেচা চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় র‌্যাব চোরাই কাজে ব্যবহৃত ১টি ছোট পিকআপ ভ্যান জব্দ করে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এই অভিযান চালানো হয় বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় জানান আদমজী নগর র‌্যাব-১১ (সিপিএসসি) কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম)। প্রেস বার্তায় র‌্যাব জানায়, বৃহস্পতিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের তারাবো এলাকায় র‌্যাব-১১এর একটি দল অভিযান চালিয়ে চোরাই তেল কেনাবেচার সময় ৯ ড্রামভর্তি ১ হাজার ২৬০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করে। এ সময় এই চক্রের সাথে জড়িত ২ সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো আব্দুল ইমাম ভূঁইয়া (৩৩) ও মো. মনির হোসেন (২২)। র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ চোরাই তেল কেনাবেচার সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা রাস্তার পাশে পার্কিং করা গাড়ি হতে অভিনব কৌশলে তেল চুরি করে। কিছু অসাধু ড্রাইভার ও হেলপার তাদের কাছে নাম মাত্র মূল্যে তেলভর্তি লরী থেকে তেল চুরি করে বিক্রি করে। তারা এই তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ক্ষুদ্র তেল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে, যা গাড়ির ইঞ্জিনের জন্য খুবই ক্ষতিকারক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে এ ধরণের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন