Logo
Logo
×

নগরের বাইরে

বাসা থেকে বেরিয়ে নিখোঁজ  ১২ বছরের কিশোর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১১:৪২ এএম

বাসা থেকে বেরিয়ে নিখোঁজ  ১২ বছরের কিশোর
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসা থেকে বেরিয়ে ৭ দিন ধরে নিখোঁজ সাব্বির গাজী নামে ১২ বছরের এক কিশোর। সন্তানের খোঁজে দ্বারে দ্বারে ঘুরছেন তার বাবা-মা। এই ঘটনায় সাব্বিরের বাবা চাঁন মিয়া গাজী থানায় সাধারণ ডায়েরী করেছেন। জিডিতে চাঁন মিয়া উল্লেখ করেন, গত শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের পাঠানটুলি এলাকার জৈনপুরীর খানকার পাশে ভাড়াবাসা থেকে বেড়িয়ে নিখোঁজ হয় সাব্বির। আত্মীয়-স্বজনের বাসা, আশ-পাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, গায়ের রং উজ্জল শ্যামলা, মুখ মন্ডল গোলাকার। তার গয়ে নীল কালারের ফুলহাতা শার্ট ও পরনে চেক ফুল প্যান্ট ছিল। কেউ সাব্বিরের সন্ধান পেলে সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পিতা চাঁন মিয়া গাজী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন