Logo
Logo
×

নগরের বাইরে

স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, বাধা দেয়ায় স্বামীকে পিটিয়ে আহত

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১১:২১ এএম

স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, বাধা দেয়ায় স্বামীকে পিটিয়ে আহত
Swapno

স্ত্রীকে (২৩) ধর্ষণের চেষ্টাকালে বাধা দেয় স¦ামী। আর তাই ক্ষিপ্ত হয়ে স্বামীকেই পিটিয়ে আহত করা হয়। গতকাল শুক্রবার এমনি এক অভিযোগ পাওয়া গেছে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামে। ওই গ্রামের গৃহ বধু শুক্রবার সকাল ৮টার দিকে রান্নার জন্য পানি আনতে গেলে পথে তাকে একই গ্রামের হযরত আলীর ছেলে কামাল (৪৫) এবং ইদ্রীস আলী ওরফে ইদার এর ছেলে জুলহাস (৪২) ঝাপটিয়ে ধরে জোড় পুর্বক ধর্ষনের চেষ্টা চালায়। ওই সময় মহিলার আত্মচিৎকারে তার স্বামী পিয়ারিস মিয়া (৩০) তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার দেহের বিভিন্ন স্থানে কিল, ঘুষি,লাথি মেরে তাকে আহত করে তারা। মহিলা তখন স্বামীকে বাঁচাতে তার উপর ঝাপটিয়ে পড়ে। গন্ডগোল শুনে ধর্ষনের চেষ্টাকারীদের লোকজন এগিয়ে পিয়ারিস ও তার স্ত্রীকে লোহাড় রড দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা এসে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। এ ঘটনায় আহত পিয়ারিস মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন